ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:০১:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঐশ্বরিয়া ছাড়া খাবার জোটে না অভিষেকের! 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে অদ্ভুত লাগে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। তাই ফোন করে খাবার অর্ডার করতে পারেন না অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই এ গোপন তথ্য ফাঁস করেছেন।

তিনি বলেন, অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে তার অদ্ভুত লাগে। তাই সেই কাজটা ঐশ্বরিয়াকে করতে হয়! ঐশ্বরিয়া ফোন করে অভিষেকের জন্য খাবার অর্ডার করে দেন।

তিনি আরও বলেন, আমার কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোর থাকলে আমার বউ আমাকে বিকেলে ফোন করে জানতে চাইবে, ‘তোমার দিন কেমন কাটল?’ এরপর ও যখন বলবে ‘তুমি খেয়েছ’, আমি উত্তর দেই ‘না’। ও জানতে চায়, ‘আচ্ছা, তুমি কি খেতে চাও বলো?’ তারপর ও আমার জন্য খাবার অর্ডার করে দেয়। ঐশ্বরিয়া জানে ও ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমার এই সমস্যাটা আছে। আমি অচেনা মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারি না।